জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে ডেমোক্রেসি ওয়াচ এর উদ্যোগে রংপুর জেলা অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় রংপুর সদর উপজেলা হলরুমে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত সদস্যের মতামতের ভিত্তিতে রংপুর জেলায় ২১ সদস্য বিশিষ্ট জেলা অপরাজিতা নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। সভায় সকলের মতামতের ভিত্তিতে রংপুর জেলা অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি পদে সাহিদা রহমান জোসনা, সহ-সভাপতি পদে ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক পদে পারভিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আয়েশা সিদ্দিকা, কোষাধ্যক্ষ পদে আনজুমানারা বেগম রাখি, সাংগঠনিক সম্পাদক পদে সুলতানা আক্তারকে নির্বাচিত করা হয় ।
নারীর রাজনৈতিক ক্ষমতায়ন(ফেইজ-৩)প্রকল্প দীর্ঘ ৪ বছরের অধিক কাল ধরেইউনিয়ন অপরাজিতানেটওয়ার্ক-এরমাধ্যমে মাঠ পর্যায়ে নারীর রাজনৈতিক অংশগ্রহণ দক্ষতা উন্নয়নে বিভিন্নভাবে সহায়ক এর ভূমিকা পালন করে আসছে। যারধারাবাহিকতায় তৃণমূল নারীরা রাজনৈতিক ক্ষমতায়ন সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ হয়েছেন, পাশাপাশি নিজ কন্ঠস্বরকে জাগ্রত করতে সক্ষম হয়েছেন। তাঁরা সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল এবং বিভিন্ন নেটওয়ার্কের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর উন্নয়নে অবদান রেখে চলেছেন।
উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নঅপরাজিতা নেটওয়ার্কে মোট সদস্য আগে মূলত ছিলেন ১৫ জন, যদিও আগে অপরাজিতা নেটওয়ার্কের সদস্য ছিলেন না, এমন যাঁরা ২০২১-২০২২ সালের নির্বাচনে বিজয়ী হয়েছেন তাদেরকে যুক্ত করার পর এই সংখ্যা অনেক জায়গায় ১ থেকে ৩ জন করে বেড়েছে।এই প্রেক্ষিতে বর্তমানে ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্কেসদস্য হিসাবে আগের মতই রয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ৩ জন নির্বাচিত নারী জনপ্রতিনিধি এবং অবশিষ্ট ১২-১৫ জন সাবেক বা সম্ভাব্য জনপ্রতিনিধি এবং যারা কমিউনিটির নেতৃত্বের পদে রয়েছেন।















