জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। গত শুক্রবার রংপুর সিটি প্রেস ক্লাব হলরুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত রংপুর মহানগর লেডিস টেইলার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল বাতেন, সহ সভাপতি মোঃ শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নাজিউর রহমান নজরুল, সহ সাধারণ সম্পাদক মোঃ মজনু মিয়া, অর্থ সম্পাদক শ্রী রনজিত কুমার রায়,
সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ চাঁন মিয়া, প্রচার ও ক্রীড়া সম্পাদক স্বর্ণজীত কুমার রায়, কার্যকরি সদস্য শ্রী মিলন চন্দ্র রায়। এই নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ মিঠু, সদস্য মোঃ আসাদুজ্জামান আফজাল, সাহবুদ্দিন, প্রিজাইডিং অফিসার মোঃ জাহেরুল ইসলাম, পোলিং অফিসার শীলা মনসুর।














