জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর সাহিত্য একাডেমির নব গঠিত কমিটির অভিষেক ও কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। গতকাল শনিবার বিকাল ৪টায় রঙ্গপুর সাহিত্য পরিষদ হলরুমে রংপুর সাহিত্য একাডেমির নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্ধোধক রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ।
অনুষ্ঠানে রংপুর সাহিত্য একাডেমির নব গঠিত কমিটির সভাতি মোঃ হাই হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক ড. মুহাম্মদ হারুন অর রিশদ, লেখক ও সংগঠকি রেজাউল করিম মুকুল, রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সওজ রংপুর এর নির্বাহী পরিচালক মোঃ সাজেুুর রহমান,
মাহিগঞ্জ কলেজের প্রভাষক ড. নাসিমা আক্তার, রংপুরের সাবেক কালচারাল অফিসার মোঃ এসএম আব্দুর রহিম, ম্যানহার্ট ল্যাবঃ (ইউ) রংপুর এর ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম শফি, সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা শেষে রংপৃরের লেখক কবি সাহিত্যিকদের মেধাবী কৃতি সন্তারদের মাঝে সম্মননা স্মারক প্রদান করা হয়।














