জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় গুনি ব্যাক্তিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে নগরীর নিউ সেনপাড়া রতন স্পোটিং ক্লাবে আলোচনা সভায় সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর এর সহ সভাপতি শহিদুল আনাম তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাইকার, সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর এর সাধারণ সম্পাদক মাহমুদা বেগম শরিফা, সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর এর সহ সভাপতি ও হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনজুদার রহমান, দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস) গংগাচড়া এর নির্বাহী পরিচালক মোঃ চাঁন মিঞা, সংগঠনের জন্য প্লাট ফর্ম রংপুর বিভাগীয় কমিটির কোষাধক্ষ শাহাজাদি আক্তার কেয়া, সদস্য রাকিবুল হাসান মুকুল, বকসা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক রেজাউল করিম রেজা, ব্যাংকার অহিদুল ইসলাম, ব্যাংকার কামরুজ্জামান, আলোর সন্ধানে সামাজিক উন্ন্য়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, মঙ্গলদীপ সামাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, ইনসাফ এর নির্বাহী পরিচালক নজরুল ইসলাম,
কাউনিয়া যুব সমাজ সামাজিক সংগঠনের সভাপতি মোঃ আনারুল ইসলাম রানা, সাধারণ সম্পাদক রোস্তম আলী, সদস্য অশিকুর রহমান, রংপুর ইয়ুথ মিরর সার্র্ভিস ফর স্টুডেন্ট এর সভাপতি মোঃ কামরুল হাসান, উষা পীরগাছা চেয়ারম্যান মোঃ নুরুন্নবী মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে সংগঠনের জন্য প্লাটফর্ম রংপুর এর পক্ষ থেকে সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় (চার) জন গুনি ব্যাক্তি মোঃ মনজুদার রহমান, মোছাঃ ফাতেমা বেগম, মোঃ নাসির উদ্দিন রাসেল, মোছাঃ ফারহানা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু।














