সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সচিবকে অবসর দিয়ে প্রজ্ঞাপন, এক দিনের মাথায় পদোন্নতি

সচিবকে অবসর দিয়ে প্রজ্ঞাপন, এক দিনের মাথায় পদোন্নতি

সিনিয়র রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. মোস্তাফিজুর রহমান। তাকে একই দপ্তরের সিনিয়র সচিব পদে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২২ মে) মোস্তাফিজুর রহমানকে আগামী ২৪ মে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলো মন্ত্রণালয় এবং এক দিনের মাথায় তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন কর্মকর্তা। তিনি সিলেট ও ঢাকার বিভাগীয় কমিশনার ছিলেন। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এবছরের ২ এপ্রিল তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে যোগ দেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM