সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সবাইকে নিয়ে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক ই আজম

সবাইকে নিয়ে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে : ফারুক ই আজম

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

চট্টগ্রাম, ১১ আশ্বিন (২৬ সেপ্টেম্বর) ২০২৫ খৃ. –
মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সংকট। সুতরাং এই সংকট আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হবে।

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে চট্টগ্রাম ফোরাম আয়োজিত ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।

ফারুক ই আজম বলেন, দেশে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে, তাতে আগামী সংসদ নির্বাচন যদি ঐক্যবদ্ধভাবে করা যায় তাহলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে। যা রোহিঙ্গা সংকট সমাধানের সুষ্ঠু পরিবেশ তৈরি করবে।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট বাড়ার আশঙ্কা করে উপদেষ্টা বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা সম্মানের সাথে মিয়ানমারে ফিরে যাক।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া হাবিব আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন আরাকান রোহিঙ্গা ন্যাশনাল অ্যালায়েন্সের চেয়ারম্যান নুরুল ইসলাম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আহমদ হোসাইন, রাজনীতিবিদ ডা. সারোয়ার আলম, ড. শফিকুল ইসলাম চৌধুরী, মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়জুন্নেসা তরু, সাংবাদিক হোসাইন জিয়াদ এবং এম এ কাদের।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM