সর্বশেষ
সর্বশেষ
  • জাতীয়
  • সেবা প্রদানে অনিয়মের অভিযোগে ৪টি স্থানে দুদকের অভিযান

সেবা প্রদানে অনিয়মের অভিযোগে ৪টি স্থানে দুদকের অভিযান

ডেস্ক রিপোর্ট / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
ঢাকা, সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগে দেশের ৪টি স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আজ দুদকের ৪টি টিম এসব অভিযান চালায়। তিনি জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে। অভিযানকালে টিম প্রথমে ছদ্মবেশে হাসপাতালের বহির্বিভাগ ও জরুরী বিভাগে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে এবং দালালের উপস্থিতি শনাক্ত করে। পরবর্তীতে টিম বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের সাথে কথা বলে নানা অনিয়মের তথ্য পায়। ওই হাসপাতালের ওয়ার্ডবয় কর্তৃক আর্থিক সুবিধার বিনিময়ে কম্বল, বালিশ, ট্রলি এবং হুইল চেয়ার সরবরাহ হয় মর্মে টিম জানতে পারে।

এনফোর্সমেন্ট টিম ঔষধ স্টোর, প্যাথলজি বিভাগ, খাবার ব্যবস্থাপনাসহ অন্যান্য সংশ্লিষ্ট রেজিস্ট্রার পর্যালোচনা করে অনিয়মের বিষয় প্রত্যক্ষ করে। টিম কর্তৃক প্রাপ্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি কিছু বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন এবং অবশিষ্ট অভিযোগসমূহের বিষয়ে আশু ব্যবস্থা গ্রহণ করবেন বলে দুদক টিমকে আশ্বস্ত করেন।

এ ছাড়া দিনাজপুর পৌরসভার অন্তর্গত এলজিইডি এবং দিনাজপুর সদর পৌরসভার বাস্তবায়িত ৮টি রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান চালানো হয়। টিম দিনাজপুরের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এবং দিনাজপুর সদর পৌরসভা থেকে অভিযোগে বর্ণিত প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণ করে।

পরবর্তীতে টিম নিরপেক্ষ প্রকৌশলী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিসহ রাস্তাগুলো সরেজমিন পরিদর্শন করে এবং প্রাক্কলন অনুযায়ী রাস্তার

দৈর্ঘ্য, প্রস্থ, কার্পেটিং, ডব্লিউএমএম এবং সাব-বেইজের পুরুত্ব পরিমাপপূর্বক নমুনা সংগ্রহ করে।

সরেজমিনে পরিদর্শনে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগের প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে টিমের কাছে প্রতীয়মান হয়েছে। টিম সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা এবং সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফল প্রাপ্তিসাপেক্ষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

আকতারুল ইসলাম জানান, নারায়নগঞ্জ-এর বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ড্রাইভিং লাইসেন্স, লার্নার কার্ড, ফিটনেস সনদ ও অন্যান্য সেবা প্রদানে দালালের মাধ্যমে ঘুষ দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের প্রাক্কালে  দুদক টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ প্রদান করা হয়।

এছাড়াও এনফোর্সমেন্ট টিম বিআরটিএ, নারায়ণগঞ্জ জেলার চলমান পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শনপূর্বক সেবাপ্রার্থীদের মতামত গ্রহণ করে।

এদিকে জামালপুর সদরের কাশারুপাড়া ইঞ্জিনিয়ার নূরুল আমীন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকের বিরুদ্ধে এতিম ছাত্রদের ক্যাপিটেশন গ্রান্ট এবং এফডিআর এর ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের জামালপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিম ওই প্রতিষ্ঠান সরেজমিনে পরিদর্শনপূর্বক সংশ্লিষ্ট ব্যক্তিদের জিঙ্গাসাবাদ করে এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রসমূহ পূর্ণাঙ্গরূপে বিশ্লেষণসাপেক্ষে টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM