জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুর রংপুর ধর্ম সভায় (রাধা গোবিন্দ মন্দির) ও শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন। গতকাল নগরীর রংপুর প্রেস ক্লাব সংলগ্ন রংপুর রংপুর ধর্ম সভায় (রাধা গোবিন্দ মন্দিরের নাম ফলক উন্মোচন) ও শারদীয় দুর্গাপুজা মন্ডপ পরিদর্শন করেন প্রধান অতিথি রংপুর ৩ আসনের সংসদ সদস্য রাহগির আলমাহী সাদ এরশাদ।
এ সময় উপস্থিত ছিলেন এমপির সহধর্মিনী নাইমা এরশাদ, রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা ওসি মোঃ মাহফুজার রহমান , রংপুর ধর্ম সভার সভাপতি ভবতোষ সরকার বাচ্চু, সহ সভাপতি পার্থ বোস, সাধারণ সম্পাদক খোকন সরকার, সহ সম্পাদক অরুপ কান্তি দত্ব, বাংলাদেশ পুজা উদয়াপন পরিষদ রংপুর জেলা শাখার কোষাধক্ষ নিখিল বাগচী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
















