সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রংপুরের মহিলা দল নেত্রী আরজানা

শীতবস্ত্র নিয়ে অসহায়দের পাশে রংপুরের মহিলা দল নেত্রী আরজানা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে গত কয়েকদিন ধরেই জেঁকে বসেছে শীত। এই প্রচন্ড শীতে অসহায় হয়ে পড়েছেন শ্রমজীবি ও নিম্ন আয়ের হতদরিদ্র মানুষেরা। হাড় কাঁপানো শীতে অসহায় ৫ শতাধিক এইসব মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক ও রংপুর সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২৩,২৪,২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সাবেক শিক্ষিকা আরজানা সালেক।

গতকাল শুক্রবার বিকেলে রংপুর নগরীর কামাল কাছনা শিক্ষাঙ্গন হাইস্কুল মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজানা বেগম।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু।

এসময় উপস্থিত ছিলেন, শিক্ষাঙ্গন হাইস্কুলের সিনিয়র শিক্ষক তাজুল ইসলাম, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা বেগম, দপ্তর সম্পাদক ও ২৫ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী রিমা বেগম, যুবদলের সাবেক নেতা আহমেদ আল জামান রনিক সহ স্থানীয় সুধিজন ও বিএনপি, মহিলা দলের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় গণমানুষের পাশে থাকে, যেকোনো দুর্যোগ কিংবা দুঃসময়ে মানুষের পাশে থাকা দলটিই বিএনপি। মহান এই নেতার ৮৯তম জন্ম বার্ষিকীতে আজকের এই শীতবস্ত্র বিতরণের আয়োজন। রংপুর সিটি কর্পোরেশনের ২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ডসহ মহানগরীতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM