সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমীর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

রংপুরে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমীর স্থায়ী ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বেসরকারি উদ্যোগে রংপুরে বিশ্বমানের ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমীর নিজস্ব ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার(৩১ জানুয়ারি) বিকালে রংপুর সদর উপজেলার ভুরারঘাট ফতেপুরে অনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক নৌ বাহিনীর প্রধান ও ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ, নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মাকসুূদ আলম, কন্ট্রোলার অফ মেরি টাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ ও চিফ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল কবীর, নৌপরিবহন অধিদপ্তরেরকন্ট্রোলার অফ মেরি টাইম এডুকেশনের ক্যাপ্টেন সাঈদ আহমেদ, নৌপরিবহন অধিদপ্তরে চিফ ইঞ্জিনিয়ার ও শীপ সার্ভেয়ার মঞ্জুরুল কবীর ও বাংলাদেশ মেরীন একাডেমী রংপুরের ক্যাপ্টেন সাহেদ সাত্তার, (ট্যাজ), বিএন, কমানন্ডেন্ট।

এসময় বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পেশা হিসাবে মেরিন ইঞ্জিনিয়ারিং পেশা অন্যতম। দক্ষ মেরিন জনবল তৈরিতে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমি ২০১২ সাল থেকে এলক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০ টি ব্যাচ এর ক্যাডেটগণ একাডেমী থেকে পাস আউট করে বিদেশি পতাকাবাহি জাহাজে অফিসার ও ইঞ্জিনিয়ার হিসেবে অত্যন্ত সুনামের সাথে চাকরি করে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধিতে অসামান্য অবদান রেখে চলছে।

এরই ধারাবাহিকতায় এবং আন্তর্জাতিক মান রক্ষার্থে ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমী কর্তৃপক্ষ পিছিয়ে পরা উত্তরকে এগিয়ে নিতে এই ক্যাম্পাস উদ্যোগ নিয়েছে। এই ওয়েষ্টার্ন মেরিটাইম একাডেমির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে অত্র এলাকা সহ সমগ্র উত্তরবঙ্গের অসংখ্য মেধাবী ছাত্রদের মেরিন ইঞ্জিনিয়ারিং প্রফেশনে ক্যারিয়ার গড়ার আগ্রহ এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM