সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

অ্যাম্বুলেন্সের চাপায় প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

রংপুরে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সকালের দিকে রংপুর মহানগরীর ক্যান্টনমেন্ট চেকপোস্টে একটি দুর্ঘটনা ঘটে। এতে অ্যাম্বুলেন্সের চাপায় নামিরা আমিন
মাইরা নামে চার বছরের এক শিশু নিহত হয়।

নিহত ওই শিক্ষার্থী বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্লে শ্রেণিতে (ইংলিশ ভার্সন) অধ্যায়নরত ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাস্তা পারাপারের সময় ক্যান্টনমেন্ট চেকপোস্ট মোড়ে মসজিদের সামনে একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স শিশু মাইরাকে চাপা দেয়।

সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত শিশুটিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নামিরা আমিন মাইরা (৪) নগরীর আরকে রোড ধাপ ইসলামবাগ এলাকার রাসেল আহমেদ ও মনিরা খাতুন দম্পতির সন্তান।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM