সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • আ’লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে: এ্যাড. রাজু

আ’লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে: এ্যাড. রাজু

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েফোর ডটকম:

আওয়ামী লীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়েছে। এখানে সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি বলে মন্তব্য করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু। শনিবার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী মা মনসা দেবির পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বলেন তিনি।

রেজাউল করিম রাজু বলেন, ’আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। বর্তমান আওয়ামী লীগ সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে।’ এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান নির্মলেন্দু গোস্বামী, বেতগাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক পরেশ চন্দ্র রায় মেম্বার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ডা. দেব দুলাল, মনোরঞ্জন গোস্বামী সহ স্থানীয় আওয়ামী লীগ ,ছাত্রলীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM