সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • দেশে বছরে ৩ লক্ষ লোক জটিল রোগে মৃত্যুবরণ করে : শিক্ষা উপমন্ত্রী

দেশে বছরে ৩ লক্ষ লোক জটিল রোগে মৃত্যুবরণ করে : শিক্ষা উপমন্ত্রী

অভি পাল / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

চট্টগ্রাম, ১ এপ্রিল, ২০২৩ : শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, দেশে প্রতিবছর প্রায় ৩ লক্ষ লোক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিসসহ জটিল রোগে মৃত্যুবরণ করে। আরও ৩ লক্ষাধিক লোক মারাত্মক জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
আজ সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপ-মন্ত্রী নওফেল বলেন, অর্থের অভাবে এসব রোগে আক্রান্ত রোগীরা যেমনি ধুঁকে ধুঁকে মারা যায়, তেমনি তার পরিবার চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়ে। সমাজকল্যাণ মন্ত্রণালয় সমাজসেবা অধিদফতরের মাধ্যমে এ সকল অসহায় গরীব রোগীদেরকে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করার মাধ্যমে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. তৌহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদুল আলমসহ প্রমুখ।
পরে প্রধান অতিথি ২০২২-২০২৩ অর্থবছরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত চট্টগ্রাম মহানগরের ৯০ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ৪৫ লাখ টাকার চেক বিতরণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM