সর্বশেষ
সর্বশেষ

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০১ ডিসেম্বর, ২০২২:

একাদশ জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠক কমিটির সভাপতি মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান, সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, শওকত হাচানুর রহমান (রিমন), মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ্, জিন্নাতুল বাকিয়া ও মোসাঃ তাহমিনা বেগম অংশগ্রহণ করেন।

বৈঠকে ১৩তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং ১৩তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়ন অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ভবিষ্যতে হাজীদের তদারকির জন্য হজ্ব টিমের প্রত্যেককে স্বস্ব কাজের বিষয়ে প্রশিক্ষণ প্রদান ও কাজের অভিজ্ঞতা যাচাই, সঠিকভাবে হাজীদের থাকা খাওয়া ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা প্রণয়নের লক্ষ্যে ইতোমধ্যে কমিটি গঠনপূর্বক কার্যক্রম চলমান রয়েছে।

ভবিষ্যতে দ্রুততম সময়ে হাজীদের পাসপোর্ট এবং লাগেজ সরবরাহকরণের নিমিত্তে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাজকীয় সৌদি সরকারের মধ্যে “Makkah Road Service” শিরোনামে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বৈঠকে জানানো হয়।

বৈঠকে ‘চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল, ২০২২’ এবং ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল, ২০২২’ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয় এবং বৈঠকের আলোচনা মোতাবেক সংশোধনপূর্বক পরবর্তী জাতীয় সংসদের অধিবেশনে পাস করার নিমিত্ত উত্থাপন করার জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM