সর্বশেষ
সর্বশেষ
  • শিক্ষা
  • প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন সচিবের যোগদান

স্টাফ রিপোর্টার / নিউজ টোয়েন্টিফোর মিডিয়া :

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. আমিনুল ইসলাম খান। আজ রোববার বিকেল ৪টায় তিনি মন্ত্রণালয়ে এলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি তাকে আন্তরিক অভ্যর্থনা জানান।

প্রতিমন্ত্রী তাঁর সভাকক্ষে এক পরিচতি সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী নতুন সচিবকে স্বাগত জানিয়ে বলেন, নতুন সচিব তার মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেচনাবোধ দিয়ে সুন্দরভাবে মন্ত্রণালয় পরিচালনা করবেন এবং প্রাথমিক শিক্ষার প্রতি বর্তমান সরকারের সর্বোচ্চগুরুত্বারোপের বিষয় বিবেচনায় আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করবেন।

যোগদানকৃত সচিব আমিনুল ইসলাম খান বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত রচনা করে, শিশুর আগামীর পথচলা নির্দেশ করে, জাতির উন্নতি ও অগ্রগতি প্রাথমিক শিক্ষার বহুলাংশে নির্ভরশীল, তাই প্রাথমিক শিক্ষার গুনগত মানের সাথে আপোষ করা চলবে না, এ জন্য শিক্ষকদেরও যথাযথ প্রশিক্ষণ প্রদান করতে হবে। তিনি মন্ত্রণালয়ের সকলের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মো. মনসুরুল আলম, সোহেল আহমেদ অতিরিক্ত সচিব ও অতিরিক্ত মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদফতর  রুহুল আমিন, ও মোশাররফ হোসেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক আতাউর রহমানসহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের ঊধ্বর্তন কর্মকর্তারা।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM