সর্বশেষ
সর্বশেষ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবোদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৩ মার্চ ২০২৪ খ্রিঃ
দ্বাদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি জাহিদ মালেক এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটি সদস্য নিজাম উদ্দিন হাজারী, মির্জা আজম, ইকবালুর রহিম, মাহবুব উর রহমান, মোঃ আবদুস সবুর এবং মোঃ ইয়াকুব আলী অংশগ্রহণ করেন। এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়ারফেস ওসমান।

পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে বৈঠক শুরু করা হয়। বৈঠকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাত্রিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম কমিটিতে উপস্থাপন করা হয় এবং সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কাজের সমন্বয় বৃদ্ধি করতে সুপারিশ করা হয়।

ক্যানসারের বিষয়ে গবেষণা বৃদ্ধিসহ স্ক্রিনিং এর ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হয়।

খাদ্যে ভেজাল রোধে ক্যামিকেলের অপব্যবহার বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়াও ব্লু ইকোনোমি নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো সাথে সমন্বয়ের দাগিত দেয়া হয়।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM