সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়…রংপুরে বেগম সেলিমা রহমান

মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়…রংপুরে বেগম সেলিমা রহমান

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, মানুষ নিঃস্ব হয়ে গেছে। মানুষ ব্যাংকে টাকা রাখতে ভয় পায়, ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। কেননা ব্যাংক আর নিরাপদ নয়। হাজার পিকে হালদার ব্যাংকের টাকা লুট করছে। পিকে হালদার ১০ হাজার কোটি টাকা লুট করেছে। দুদক কিছু করতে পারে নাই। বেসিক ব্যাংকের বাচ্চু তারও কিছু করতে পারে নাই। একের পর এক লুট হয়েছে, দুর্নীতি হয়েছে, এ অবৈধ সরকার কিছু করতে পারে নাই।

শনিবার(১৮ মার্চ) বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ্য দলীয় কার্যালয়ের সামনে ১০ দফা দাবীতে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বেগম সেলিমা রহমান নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে বলেন, এই অবৈধ সরকারের আমলে আর কোন নির্বাচন হতে দেয়া হবে না। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন চ্ইা।তত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে আর কোন নির্বাচন হবে না। বিএনপি থাকতে আর কোন নির্বাচন হতে দেয়া যাবে না। এজন্য আমাদের আরো বেশি সোচ্ছার থাকতে হবে।তিনি আরো বলেন, বর্তমান সরকারের সাথে নাকি ভারত সরকারের রক্তের সম্পর্ক।

অথচ তিস্তাা নদীর পানি আজ পর্যন্ত আনতে পারে নাই। বরং ভারত সরকার তিস্তাা নদীতে দুটি খাল খনন করতেছে। বাংলাদেশ সরকার আরো একটি প্রকল্প চুক্তি করছে, সেই চুক্তির মাধ্যমে বাংলাদেশকে পানি শুণ্য করে কুয়োর মধ্যে ফেলার পরিকল্পনা।রংপুর মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Saturday, 19th September, 2026
8th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:53 PM
আসর4:19 PM
মাগরিব6:59 PM
ইশা8:15 PM