সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন মওলা

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করলেন মওলা

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন রংপুর জেলা আওয়ামীলীগের নেতা ও সাবেক ছাত্রনেতা মোঃ মোতাহার হোসেন মন্ডল মওলা। গতকাল মিঠাপুকুর উপজেলায় তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে এ মনোনয়নপত্র দাখিল করেন। মোতাহার হোসেন মন্ডল মওলা রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

সেই সাথে মিঠাপুকুর কলেজ ছাত্রলীগের সভাপতি ও মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। মোতাহার হোসেন মন্ডল মওলা বর্তমানে রংপুর জেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদকসহ জেলা ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মোতাহার হোসেন মন্ডল মওলা সাংবাদিকদের বলেন, আমার জন্ম মিঠাপুকুরের কাফ্রিখাল এলাকায়। আমার বেড়ে ওঠা মিঠাপুকুরে। আমার স্থায়ী ঠিকানা ও ব্যবসা প্রতিষ্ঠান মিঠাপুকুর। তাই মিঠাপুকুরের মানুষজনই আমার আত্মার আত্মীয়। আমার ভাবনায় মিঠাপুকুরের উন্নয়ন সর্বদা কাজ করে। আমি সেই লক্ষ নিয়ে এবারে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছি।

মিঠাপুকুরবাসী এবারে নিরাশ করবেন না, বরং স্বতস্ফুত অংশগ্রহণের মধ্যদিয়ে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ। এসময় তিনি মিঠাপুকুরবাসীর কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য দ্বিতীয় দফার উপজেলা পরিষদে নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM