সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর মহানগর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুওে ১২টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে রংপুর মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে মাহনগর বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক ও নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সী, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি প্রশাসক এ্যাড. মাহফুজ উন নবী ডন,

রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক সহিদুল ইসলাম মিজু, যুগ্ম আহবায়ক সুলতাল আলম বুলবুল, সদস্য ডাঃ নিখিলেন্দু সংকর গুহরায়, সেলিম চৌধুরী, সালেকুজ্জামান সালেক, রংপুর মহানগর যুবদলের সিঃ যুগ্ম আহবায়ক মোঃ জহির আলম নয়ন সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহানগর বিএনপির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক দলীয় কর্মী-সমর্থক র‌্যালিতে অংশ নেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM