সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ট্রফিক আইন মেনেচলার লক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে রংপুর মহানগরীর সড়কে চলাচলরত সকল অটো ও রিক্সা চালকদের নিয়ে ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৫ নভেম্বর) শনিবার সকাল ১১টায় রংপুর জিলা স্কুল মাঠে ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক জনসচেতনতা মূলক সভায় বক্তব্য রাাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর মেট্রোপলিটন পুলিশের (ডিসি) ট্রাফিক লিমন রায়।

তিনি বলেন, সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, মহাসড়কে ৩ চাকার কোন রিক্সা ও অটোরিক্সা চলানো যাবে না। আপনারা ট্রাফিক আইন ভঙ্গ করলে আমরা জরিমানা করি , এটা আপনাদের সচেতন করার জন্য । (ডিসি) ট্রাফিক আরও বলেন, আপনারা রাস্তায় রিক্সা বা অটোরিক্সা চলানোর সময় কোন প্যাসেনজারের কাছ থেকে পান বা চকলেট খাবেন না। কারন আপনাদের একটা দুর্ঘটনা ঘটলে, আপনাদের পরিবার নিশ্বঃ হয়ে যাবে।

সভায় আরও বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের (এসি) ট্রাফিক আবু সাঈদ, টিআই (প্রশাসন) আবু রায়হান সিদ্দিক, টিআই নুর আহমেদ, টিআই ইয়ামিন চৌধুরী, টিআই গোলাম রব্বানী, টিআই রাশেদ আহমেদ, টিআই ফারুখ আহমদে, টিআই কেরামত আলী। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ এনামুল কবির সমাজ, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা মিলন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বাশার আহমেদ, ১নং সদস্য সুলতান আহমেদ, রংপুর মহানগর জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আকরব আলী, সাধারণ সম্পাদক শ্রী শ্যামল বাবু, সাংগঠনক সম্পাদক মোঃ শাহীন হোসেন,

রংপুর মহানগর জাতীয়তাবাদী আটো শ্রমিক দলের সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক দিবাকর ভৌমিক লোটন, রংপুর জেলা অটো শ্রমিক পার্টির সভাপতি মোঃ তোফাজ্জাল হোসেন তোফা, সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া, রংপুর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আজগর আলী, সাধারণ সম্পাদ মোঃ খলিলুর রহমান,সহ রংপুর মহানগরীতে চলাচলরত সকল অটো ও রিক্সা চালকবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:30 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:19 PM
মাগরিব6:58 PM
ইশা8:14 PM