সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

রংপুরে আবু হুরায়রা (রাঃ) মাদ্রাসার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসার মাহফিল এন্তেজাম কমিটির আয়োজনে (বৃহস্পতিবার ও শুক্রবার) ২দিন ব্যাপী (তাফসীরুল কুরআন) ওয়াজ মাহফিল অনুষ্ঠিত ও মাদ্রাসার হাফেজদের পাগরী পরানো হয়। শুক্রবার রাতে নগরীর ১৪ নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাস টার্মিনাল বটতলা মোড়স্থ মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জুল ইসলাম।

ওয়াজ মাহফিলে আমন্ত্রিত বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মির্জাপুর কাদেরিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা এ.কে.এম নজরুল ইসলাম, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোঃ আব্দুর রশিদ সরকার, আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসার মোহতামীম (শিক্ষা বিষয়ক) হাফেজ মাওলানা মুফতি ছফিউল্লাহ শামীম, নীলফামারী ডিমলা জনতা ডিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, রংপুর মোফতাহুল ফালাহ মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলাম সিদ্দিকী, আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতি শেখ ফরিদ।

এ সময় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সভাপতি মোঃ হারুন উর রশিদ, আবু হুরায়রা (রাঃ) দারুল উলুম মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন কাশেম সহ স্থানীয় স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM