সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সেলাই প্রশিক্ষনের উদ্বোধন

রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সেলাই প্রশিক্ষনের উদ্বোধন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মহিলাদের কর্ম সংস্থা সৃষ্টির লক্ষে সেলাই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার বিকালে নগরীর ১৭ নং ওয়ার্ডের ভগিবালাপাড়ায় আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে এলাকার মহিলাদের কর্ম সংস্থা সৃষ্টির লক্ষে সেলাই প্রশিক্ষনের উদ্বোধন করেন প্রধান অতিথি লায়ন্স ক্লব অব রংপুর ভিশনের প্রেসিডেন্ট মোঃ মাহফিজুল আনাম সুজন।

অনুষ্ঠানে আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোছাঃ ফাতেমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গাফ্ফার হোসেন, রংপুর বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মোজাফ্ফর রহমান, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক ও আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ মনজুদার রহমান, রংপুর গ্রাসরুট কো- অপারেশনের নির্বাহী পরিচালক নাসির উদ্দিন, মঙ্গলদীপ সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিলন, আলোর সন্ধানে সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক হযরত আলী, কোষাধক্ষ সাবিনা, সদস্য রতন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM