সর্বশেষ
সর্বশেষ

রংপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৯টা থেকে নগরীর ডিসির মোড়স্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুস্পমাল অর্পন করেন রংপুরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ আবু জাফর, রংপুর সিটি কর্পোশেনের মেয়র মোঃ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি মোঃ রশিদুল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার,অতিরিক্ত পুলিশ কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) এডিএম শাহানাজ পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিবুল হাসান রুমি, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, যুগ্ম আহবায়ক এ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোঃ আবুল কাশেম, সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

পরে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে ঐতিহাসিক ৭ মার্চ ি উপলক্ষে রংপুর জেলা ও মাহনগর আওয়ামীলীগের উদ্যোগে সকাল ৭টায় দলীয় কার্যলয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় ও সন্ধায় দলিয় কার্যালয়ে আলোচনা সভা ।
উল্লেখ্যঃ ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমাবেশে দেয়া ওই ভাষণে বঙ্গবন্ধুু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতা যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ঐতিহাসিক ৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে দিনটি অবিস্মরণীয় হয়ে আছে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM