সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সনাতন সম্প্রদায়ের সাথে মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রংপুরে সনাতন সম্প্রদায়ের সাথে মহানগর বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর মহানগর বিএনপি ও রংপুর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যর আয়োজনে রংপুরে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের পুজা উদযাপন কমিটি নেতৃবৃন্দদের সাথে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। (০২এপ্রিল) বুধবার বিকাল ৫টায় নগরীর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহবায়ক মোঃ সামমুজ্জামান সামু ।

তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার, এদেশে বসবাসরত হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এদেশের নাগরিক। আমরা পুরনো অতিত ভুলেগিয়ে সকলে সম্মিলিত ভাবে এদেশকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাব। সেখানে আমাদের কোন ভেদাভেদ থাকাবে না। অনুষ্ঠানে বাংলাদেশ পুজা উদযাপন কমিটির রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্রী স্বপন কুমার ভট্টচার্য্যর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. প্রশান্ত কুমার রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যর সদস্য সচির শ্রী দিলিপ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্রী পার্থ বোস, মাহিগঞ্জ পরেশনাথ মন্দিরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী রামকৃষ্ণ সোমানী।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ সালকুজ্জামান সালেক, রংপুর ধর্মসভার সাধারণ সম্পাদক শ্রী খোকন সরকার, সদস্য অরুপ দত্ত, মহানগর পুজা উদযাপন কমিটির সদস্য রমনা ঘোষ, কালিবাড়ী মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকক শুভরঞ্জন দেব বাবলু, নিখিল বাগচী, কোতয়ালী থানা কমিটির সম্পাদক পিযুষ সরকার, গুপ্তপাড়া মন্দির কমিটির শুব্রত সরকার মুকুল সহ বিভিন্ন ওয়ার্ডের পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM