সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সপ্তধা পল্লীর ক্ষুদ্রনৃ-গোষ্ঠীদের হস্তশিল্পের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

রংপুরে সপ্তধা পল্লীর ক্ষুদ্রনৃ-গোষ্ঠীদের হস্তশিল্পের প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীতে সপ্তধা পল্লীর বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রত্যন্ত এলাকার নারীদের পাঁচ দিন ব্যাপি বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সাঁওতাল পাড়ায় প্রশিক্ষণ প্রাপ্তদের সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ প্রাপ্ত এলাকাগুলি হল, উত্তর শেখপাড়া(শিকারি পাড়া) উরাও সাঁওতাল সম্প্রদায় ধর্মদাসপুর , দক্ষিণ শেখপাড়া পাড়া উপজাতি সম্প্রদায় ধর্মদাসপুর ,সরদারপাড়া ধর্মদাসপুর, ১২ আউলিয়া ধর্মদাসপুর,ধুম কাটিয়া সুইপার কলোনি, তাজহাট থানা রোড,নবদিগঞ্জ, আফানুল্লাহ রোড মাহিগঞ্জ, খাস বাড়ি মাহিগঞ্জ,পূর্ব শালবন, খের বাড়ি কেডিসি খাল গ্রুপ ১ ও ২,কানুনগোটলা ডিমলা গ্রুপ এক ও দুই, ডিমলা রাজবাড়ী, শান্তিধারা মসজিদ খলিফা পাড়া, উত্তম নিয়ম মুন্সিপাড়া,উত্তম বসুনিয়া পাড়া, ধাপ জ্বেল রোড, মেডিকেল পূর্ব গেট, জলকর, গুরাতিপাড়া, মুন্সিপাড়া কবরস্থান মাদ্রাসা পশ্চিম মুলাটোল ,মুন্সিপাড়া,ইত্যাদি এলাকা।

বিনামূল্যে এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন,সপ্তধা পল্লী কর্ণধার সোনিয়া সোবহান,মোছা:রোকসানা বেগম, মোসাম্মৎ উম্মে হাসনাত খানম,,মোসাম্মৎ মোরশেদা বেগম, মোছাম্মৎ শাহানাজ ইসলাম এবং ওয়ালিয়া চৌধুরী ইফথী। প্রশিক্ষণ শেষে সপ্তধা পল্লী যুব উন্নয়ন সংস্থা সপ্তধা পল্লী সমবায় এর মাধ্যমে প্রায় ৬৮৮ জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। প্রত্যেক প্রশিক্ষণপ্রার্থীকে একটি ফ্রেম সুই সুতা কাপড় দেওয়া হয়েছে একবারে প্রশিক্ষণ চলাকালীন ব্যবহারের জন্য এবং পরবর্তীতে তাদের প্রাপ্ত শিক্ষণ অনুশীলনের জন্য।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM