সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে হত্যা,নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরে হত্যা,নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

জালাল উাদ্দন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে হত্যা, নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন । গতকাল (৯ এপ্রিল) বুধবার তালুক ধর্মদাস মুসলিম পাড়া এলাকায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত জেরে আমার প্রতিপক্ষ মোঃ আমিনুল ইসলাম পিতা মৃত ফজল উদ্দীন গ্রাম আশরতপুর চকবাজার,আমিনুল ইসলাম পিতা মৃত আব্দুল আজিজ গ্রাম ধর্মদাস লক্ষনপাড়া রংপুর এর নির্দেশে দীর্ঘদিন থেকে আমাদের পরিবারের উপর অত্যাচার নির্যাতন এমনকি এই জমিজমা নিয়ে ১৯৯৮ সালে আমার ছোট ভাই আসলাম কে হত্যা করে।

যার মামলা এখনো আদালতে চলমান। এছাড়াও গেলো ২৪ সালের ডিসেম্বর মাসে এই দুই আমিনুলের নির্দেশে তারা আবারো আমার বসতবাড়ী দোকানপাঠ ভাংচুর ও লুটপাট করে।এব্যাপারে তৎকালীন পুলিশ প্রশাসনের কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। এর মুল কারণ এই দুই আমিনুলেই হলো আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের প্রভাবশালী নেতা। তাদের দাপটে এলাকাবাসী সব সময় আতঙ্কিত থাকে।

বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের সক্রিয় এই দুই আমিনুল বর্তমানে আদালতের রায়কে অমান্য করে তাজহাট থানার ওসি শাহ আলমের যোগযাজসে আমাদের পরিবারের প্রতি নতুন করে অত্যাচার নির্যাতন শুরু করে। কথায় কথায় মামলা করে আমাদের পরিবার কে প্রায় নিঃস্ব করে ফেলেছে। এমতবস্থায় আমি নিরুপয়ায় হয়ে রংপুরের সাংবাদিক সমাজের কাছে আমার এই অসহায়ত্বের কথা তুলে ধরলাম। আপনারা আমার এই করুন পরিস্থিতি দেশবাসী কাছে তুলে ধরে আমাকে একটি সুস্থ সমাজে বসবাসের যোগ্য ভুমি করে তোলার বিচার চাচ্ছি রংপুরের স্থানীয় ও বিভাগীয় প্রশাসনের কাছে। আমি এর বিচার চাই।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM