সর্বশেষ
সর্বশেষ

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ২৭ সেপ্টেম্বর ২০২৩ খৃ.

একাদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩০তম বৈঠক আজ কমিটির মাননীয় সভাপতি এ. বি. এম. ফজলে করিম চৌধুরী এমপি-র সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি, মোঃ শফিকুল আজম খাঁন এমপি, মো: সাইফুজ্জামান এমপি, এইচ এম ইব্রাহিম এমপি এবং গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে ২৯তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিতকরণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়।

বৈঠকে পদ্মা সেতু সংযোগ প্রকল্পে নির্মিতব্য স্টেশনসমূহে সোলার প্যানেল ওয়াইফাইসহ অত্যাধুনিক সুবিধা সম্বলিত আরামদায়ক ও যুগোপযোগী স্টেশন নির্মাণের জন্য সুপারিশ করা হয়।

রেলের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য পুরাতন আবাসিক ভবনগুলো ভেঙে তদস্থলে বহুতল আবাসিক ভবন নির্মাণের সুপারিশ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয় ।

নারায়নগঞ্জে অবস্থিত ২৭ একর জমিতে অতিদ্রুত উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন করে রেলওয়ের নিয়ন্ত্রণে আনার পুন:সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Sunday, 20th September, 2026
9th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM