সর্বশেষ
সর্বশেষ
  • পার্লামেন্ট ওয়াচ
  • আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৩তম বৈঠক অনুষ্ঠিত

সংসদ প্রতিবেদক / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

ঢাকা, ০৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি.

একাদশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এর সভাপতিত্বে ৩৩তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, মোস্তাফিজুর রহমান, মো: আব্দুল মজিদ খান, শামীম হায়দার পাটোয়ারী, গ্লোরিয়া ঝর্ণা সরকার এবং খোদেজা নাসরিন আক্তার হোসেন অংশগ্রহণ করেন।

বৈঠকের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পনের আগষ্টে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধাসহ সকল পর্যায়ের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

বৈঠকে “বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল, ২০২৩” এর উপর আলোচনা ও রিপোর্ট প্রদানপূর্বক চলতি সংসদ অধিবেশনে উত্থাপনের জন্য কমিটি কর্তৃক সুপারিশ এবং “জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল, ২০২৩” এর উপর বৈঠকে বিস্তারিত আলোচনা ও অধিকতর সংশোধন পূর্বক কমিটি কর্তৃক রিপোর্ট প্রদান করা হয়।

বৈঠকে আইন ও বিচার বিভাগের সচিব এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM