সর্বশেষ
সর্বশেষ
  • স্বাস্থ্য
  • আজীবনের জন্য ‘অধ্যাপক ইমেরিটাস’ হলেন এবিএম আব্দুল্লাহ

আজীবনের জন্য ‘অধ্যাপক ইমেরিটাস’ হলেন এবিএম আব্দুল্লাহ

স্টাফ রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

২০২২ সালের ৩১ জানুয়ারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে ‘ইমেরিটাস অধ্যাপক’ হয়েছিলেন সচিব পদমর্যাদার প্রধানমন্ত্রীর প্রধান চিকিৎসক, দেশের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। সেটার মেয়াদ ছিল তিন বছর। এবার তিনি আজীবনের জন্য ইমেরিটাস অধ্যাপক হলেন। 

মঙ্গলবার (২৮ মে) বিএসএমএমইউর শহীদ ডা. মিল্টন হলে উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহর হাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগকৃত সম্মাননা সনদ তুলে দেন।

এ সময় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল সহ বিশ্ববিদ্যালয়ের ডিন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক এবিএম আব্দুল্লাহ কালের কণ্ঠকে বলেন, এসব সম্মাননা আরো বেশি কাজ করার উৎসাহ যোগায়। সকলের দোয়া চাই। অশেষ কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি।

বিএসএমএমইউ কর্তৃপক্ষের প্রতি রইল গভীর শ্রদ্ধা।

উল্লেখ্য, ইমেরিটাস অধ্যাপক একটি সম্মানসূচক পদবি বা উপাধি। বিশ্ববিদ্যালয়ের থেকে অবসরপ্রাপ্ত স্বনামধন্য অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ বা পদবি প্রদান করা হয়ে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনিই প্রথম এ সম্মানে ভূষিত হন।

তিনি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা বিষয়ক কর্মকাণ্ড ও গবেষণায় সম্পৃক্ত থেকে আজীবন একজন অধ্যাপকের সুযোগ-সুবিধা পাবেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM