সর্বশেষ
সর্বশেষ
  • আন্তর্জাতিক
  • ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন বাংলাদেশ

ওআইসির শ্রম কেন্দ্রের সংবিধি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন বাংলাদেশ

কূটনৈতিক রিপোর্টার / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :

জেদ্দা, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষর করেছে। আজ সৌদি আরবের জেদ্দায় ওআইসি সদর দপ্তরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।
স্বাক্ষর অনুষ্ঠানে শ্রম উপদেষ্টাকে উষ্ণ অভ্যর্থনা জানান ওআইসির অর্থনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব (এএসজি) ড. আহমেদ কাওয়েসা সেনগেন্ডো।
আলোচনায় শ্রম উপদেষ্টা এবং ওআইসি’র সহকারী মহাসচিব উভয়েই শ্রম কেন্দ্রের সংবিধিতে স্বাক্ষরের তাৎপর্য তুলে ধরেন এবং উল্লেখ করেন, এই দলিলে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ শ্রম অধিকার ও শ্রমিকদের কল্যাণ বৃদ্ধিতে আরো কার্যকর ভূমিকা রাখতে পারবে।

শ্রম উপদেষ্টা জানান, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-র সব কোর কনভেনশন ও প্রটোকলের স্বাক্ষরকারী দেশ। শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য, ন্যূনতম মজুরি এবং কল্যাণ সুবিধা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

ওআইসির সহকারী মহাসচিব স্বাক্ষরের জন্য বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানান এবং বাংলাদেশের শ্রমশক্তির উন্নয়ন সম্পর্কে অবহিত হওয়ার জন্য উপদেষ্টাকে ধন্যবাদ জানান। উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ এবং শ্রম সম্পর্কিত ক্ষেত্রে সহযোগিতা ও গভীর বোঝাপড়া বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন ওআইসি কর্মকর্তাদের বাংলাদেশের ক্রমবর্ধমান জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে অবহিত করেন, যা দিনে দিনে অধিক সংখ্যক দক্ষ ও অদক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ওআইসিতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এমজেএইচ জাবেদ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM