সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জাতীয় পার্টিতে পুনরায় যোগদান করেন নুর মোহাম্মদ মন্ডল

জাতীয় পার্টিতে পুনরায় যোগদান করেন নুর মোহাম্মদ মন্ডল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

পীরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল জাতীয় পার্টিতে পুনরায় যোগদান করেন । রোববার জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার হাতে ফুলের তোড়া দিয়ে পুনরায় তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন । এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে “ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন” বলে অভ্যর্থনা জানান। যোগদানকালে পীরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল বলেন, “জাতীয় পার্টি আমার রাজনৈতিক জীবনের মূল ঠিকানা।

এ দলের সঙ্গে আমার দীর্ঘ দিনের আত্মিক সম্পর্ক রয়েছে। কিছু ভুল বোঝাবুঝির কারণে আমি কিছুদিন দূরে থাকলেও হৃদয়ে জাতীয় পার্টিই ছিল। জাতীয় পার্টির আদর্শ, প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক দর্শন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য থেকেই আমি পুনরায় জাতীয় পার্টিতে ফিরে এসেছি।

আগামী দিনে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে পীরগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।” এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার আহবায়ক মো: আজমল হোসেন লেবু, জাতীয় পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবেদ আলী প্রধান, সহ-সভাপতি গোলাম মওলা ও আব্দুল জলিল, যুগ্ম সহ-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পিন্টু মন্ডল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক হোসেন মন্ডল, জাতীয় যুব সংহতি পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম শফিক, জাতীয় ছাত্র সমাজ পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মো: আসাদুজ্জামান মন্ডল সবুজ,

সাধারণ সম্পাদক ফেরদৌস সরকার ফিরোজ, সাংগঠনিক সম্পাদক শাকিল মন্ডল শিহাব, পৌর জাতীয় ছাত্র সমাজের সভাপতি মেহেদী হাসান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মাসুম মন্ডলসহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM