সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • জ্বা-লানি তেলের মূল্যবৃদ্ধির প্রতি-বাদে রংপুরে জামায়াতের বি-ক্ষো-ভ

জ্বা-লানি তেলের মূল্যবৃদ্ধির প্রতি-বাদে রংপুরে জামায়াতের বি-ক্ষো-ভ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর টাউন হল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব, রংপুর চত্বরে গিয়ে শেষ হয়। এতে মহানগর জামায়াতের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

পরে প্রেস ক্লাব চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মাহবুবর রহমান বেলাল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরীর আমির এ টি এম আজম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় ও কৃষি উৎপাদন খরচ বৃদ্ধির পাশাপাশি এর প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও।

এতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হবে।বক্তারা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এ সময় মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM