সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

নিখোঁজের ৪ দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে কামরুল হাসান নামে অটো চালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ১টার দিকে পীরজাবাদ দরগাহ পাড়া এলাকা ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কামরুল হাসান ৪ দিন আগে নিখোঁজ হন। কামরুল হাসান রংপুর নগরীর লাকীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মো. মাহফুজার রহমান।

ওসি আরও জানান, গত ৩১ মার্চ সন্ধ্যায় অটোসহ কামরুল হাসান নিখোঁজ হন। তারপর থেকে অনেক খোঁজাখুজির পরও তার সন্ধান মেলেনি। সোমবার (৩ এপ্রিল) সকালে পুলিশ ধান ক্ষেতে ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর পায়। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি বলেন, হত্যার বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM