সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না – বদিউল আলম মজুমদার

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা দেখছি না – বদিউল আলম মজুমদার

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, একই সাথে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে বিপ্লব পরবর্তী এই নির্বাচনকে উৎসবমুখর করতে রাজনৈতিক দলগুলোকেও কোনো বাধা-বিপত্তি দেওয়া হবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নিতে এখন পর্যন্ত কোনো ধরনের বাধা দেখছি না।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মুক্ত আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বদিউল আলম মজুমদার বলেন, অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন। যে কারণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে। আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যারা সকল প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে। কোনোরকম বাধা দেওয়া হবে না।

আমি আশা করি, সব দল নির্বাচনে অংশ নেবে। এছাড়াও সকল রাজনৈতিক দলসহ অংশীজনদের সাথে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বরাবর সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও উল্লেখ করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি আরও বলেন, দেশের মানুষকে নির্বাচনমুখী করতে অন্তর্র্বতী সরকার নানা উদ্যোগ নিয়েছে। এজন্য নির্বাচন সংস্কার কমিটি গঠন করেছে।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের (কমিশন প্রধানের একান্ত সচিব) মোঃ নেছার উদ্দিন আমিন, আইন- বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উপ সচিব মৌসুমী দাস, যুগ্ম সচিব এসএম শাফায়েত হোসেন, সদস্য সাদিক আল আরমান, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, রংপুর জেলা সুজনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM