বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের মতবিনিময় সভা অনুষ্ঠিত
জালাল উদ্দিনরংপুর / দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর মিডিয়া :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মান ও উন্নয়নকল্পে আজীবন সদস্য ও শুভাকাঙ্খীদের সহিত মতবিনিময় সভা অনুষ্ঠিত । রবিবার সন্ধায় রংপুররের স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠানে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক রওশানল কাওসার সংগ্রামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান, রংপুর চেম্বার অব কর্মার্সে ভাইস প্রেসিডেন্ট মঞ্জুর রহমান আজাদ, রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, রংপুর মহানগর অওয়ামীলীগের আহবাক ডাঃ দেলোযার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, সদস্য কায়ছার রাশেদ খান শরীফ, রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম, রংপুররে সাব রেজিষ্টার রাম জীবন কুন্ডু সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মানের জন্য এইচ এন আশিকুর রহমান এমপি ১০ লক্ষ টাকার চেক ও ভাইস চেয়ারম্যান রেহেনা আশিকুর রহমান ৫ লক্ষ টাকার চেক রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বালুর কাছে হস্তান্তর করেন। এ সময় রংপুর সিটি মেয়র সহ আজীবন সদস্য ও শুভাকাঙ্খীগন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভবন নির্মানের কাজে আর্থিক সহায়তার করা আশ^াস প্রদান করেন।














