সর্বশেষ
সর্বশেষ

বাজুস রংপুর জেলা শাখার শোক

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) রংপুর জেলা শাখার প্রবীণ সদস্য ও রংপুর পীরগাছা উপজেলার (দেউতি বাজার) সেতু জুয়েলার্সের স্বত্বাধিকারী স্বর্ণ ব্যবসায়ী শ্রী অজিত চন্দ্র পাল আর নেই । গত (২১ এপ্রিল) সোমবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোক গমন করেন। তাহার মৃত্যুতে বাজুস রংপুর জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক সোহেল ও সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম রাজু সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

নেতৃবৃন্দরা তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও মহান সৃষ্টিকর্তার নিকট তার বিদায় আত্মার শান্তি কামনা করেন। এছাড়া স্বর্ণ ব্যবসায়ী শ্রী অজিত চন্দ্র পালের স্বর্গীয় আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২৩ এপ্রিল বুধবার বাজুস পীরগাছা উপজেলা শাখার সকল জুয়েলারী শোরুম ও কারখানা পূর্ণ দিবস বন্ধ রাখার জন্য আহ্বান করা হলো।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM