সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • মুক্তিযুদ্ধকে কটাক্ষ সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে রংপুরে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

মুক্তিযুদ্ধকে কটাক্ষ সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে রংপুরে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

বাঙালির মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ, একাত্তরের ঘৃণিত গণহত্যাকারী রাজাকারদের প্রতি সাফাই ও কোটা আন্দোলনের নামে অস্থিতিশীল পরিস্থিতি তৈরীর প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে জেলা যুবলীগ।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় নগরীর বেতপট্টি মোড়স্থ দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনির নেতৃত্বে অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মামুনুর রশীদ মামুন, যুগাসাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক শামীম সর্দার, প্রচার সম্পাদক কামরুজ্জামান লিটনসহ জেলার ৮ উপজেলা থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা। এরপর একটি বিক্ষোভ মিছিল তালতলা রোড, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানী মোড় হয়ে পূনরায় জেলা যুবলীগ কার্যালয়ে গিয়েশেষ হয়।

এ সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, দেশে কোটাআন্দোলনের নামে ছাত্র সমাজকে রাজপথে নামিয়ে দিয়েছে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষারমান উন্নয়নসহ শিক্ষার্থী বান্ধব নানা কার্যক্রম বাস্তবায়ন করে চলেছেন।

কোটার মাধ্যমে দেশের অনাগ্রসর মানুষকে সমাজের মূল স্রোতধারায় নিতে আসার চেষ্টা করছেন। কিন্তু কোটাকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা হচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী চেষ্টা করা হচ্ছে। যারাই দেশ বিরোধী অপচেষ্টায় মেতে উঠবে, কেন্দ্রীয় কমিটির নির্দেশ রংপুর জেলা যুবলীগ রাজপথে তাদের প্রতিহত করবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:46 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:57 PM
ইশা8:13 PM