সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

রংপুরে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ও জমি দখলের পাঁয়তারা থেকে বাঁচতে আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন রোকেয়া বেগমের পরিবার। বুধবার সন্ধ্যায় নগরীর সিও বাজার এলাকায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রোকেয়া বেগম। লিখিত বক্তব্যে মোছাঃ রোকেয়া বেগম বলেন, রংপুর মেট্রোপলিটন হাজীরহাট থানাধীন ৩নং ওয়ার্ডস্থ উত্তম বারো ঘড়িয়া গ্রামে আমার নামে কবলা দলিল নং-১৪৫৬৬/১৮ তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮ ও দলিল নং-১২৮৯৮/১৫, তারিখ ২০ আগষ্ট ২০১৫ইং মূলে ক্রয়কৃত সম্পত্তি রয়েছে।

যাহা আমি ক্রয়ের পর মাপজোক করে খাজনা-খারিজ সম্পন্ন করে গাছপালা লাগাই এবং বাউন্ডারী ওয়াল নির্মাণ করিয়া ভোগদখল করে আসছি। উক্ত জমি নিয়ে আসামী মো: রহিদুল ইসলাম (৪৫) পিতা মোঃ রাজা মিয়া, মোঃ সাইদুল ইসলাম (৪৮), মোঃ জরিপ উদ্দিন (৫৫), মোঃ আঃ জলিল (৪৩), সকলের পিতা মৃত সহিদার রহমান ও মোঃ মানিক মিয়া (৪৮) পিতা মৃত কালু মিয়া, সাং-রাধাবল্লভ, থানা-কোতয়ালী আরপিএমপি, রংপুরদের সহিত মামলা মোকদ্দমা চলিতে ছিল।

বর্তমানে আমার ছেলেদের নামে বিভিন্ন ধরনের হয়রানীমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছে, যা বর্তমানে চলমান আছে। গত ২৯ মে আমার ছেলে মোঃ রায়হানুজ্জামান হাজীরহাট থানায় ওসির সাক্ষাতে কথা বলা অবস্থা অত্র এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, এই অপ্রীতিকর ঘটনায় আমার ছেলের নাম জড়িয়ে দিয়ে হয়রানীর চেষ্টা করছে। তিনি আরো জানান, আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেরনে রোকেয়া বেগমের পরিবারের সদস্য হামিদা আক্তার ও মুক্তা বেগম।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM