সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

রংপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে ”অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও উপ পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুর এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সেলাইমেশিন বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল (৮ মার্চ) শনিবার সকাল ১০ টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখের রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা প্রলিশ সুপার মোঃ আবু সাঈম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তর রংপুরের উপ পরিচাল মোছাঃ সেলোয়ারা বেগম, হিসাব রক্ষক হাসানুর ইসলাম, স্বর্ন নারী এসোসিয়েশন রংপুরের সভাপতি মঞ্জুশ্রী শাহা, শহীদ জননী সামসি আরা কলি, টিআইবি (সনাক) প্রতিনিধি সামসাদ বেগম, ডাঃ সমর্পিতা ঘোষ তানিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোছাঃ রুমানা জামান, নাগরিক উদ্যোগ এর এরিয়া সমন্বয়কারী শিল্পী রানী সরকার, একাউন্স এন্ড এডমিন রবিন্দ্রনাথ ঠাকুর, দেবী চৌধুরানী পল্লী উন্নয়ন কেন্দ্র রংপুরের সমন্বয়কারী মোঃ ইকবাল হোসেন, আরডিআরএস বাংলাদেশ এর ডিষ্ট্রক কো অডিনেটর মেজবাহুন নাহার, সীড এর নির্বাহী পরিচালক শারতি সাহা, ব্র্যাক আইডিপির ডিষ্ট্রিক কো অডিনেটর একেএম জাহিদুল ইসলাম, এডাব এর প্রতিনিধি আহসান হাবিব রবু ।

এ সময় রংপুরের দলিত নারী প্রতিনিধি, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠা ও এনজিও প্রতিনিধি, আরজেএমএফ, কমিউনিটি প্যারালিগাল রংপুর সদর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি ১০ জন নির্বাচিত নারীকে সেলাইল মেশিন বিতরণ করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM