জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
রংপুরে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং এর আয়োজনে হাফেজ ছাত্রদের ২৪ তম দস্তার বন্দী উপলক্ষে ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল বটতলা মোড়ে অবস্থিত মাদরাসা প্রাঙ্গনে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আজাদ হোমিও হলের সত্বধিকারী আলহাজ্ব ডাঃ মোঃ আকতার হোসেন বাদল।
অনুষ্ঠানে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলার চোখের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তানবীর হোসেন আশরাফী, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লিটন মিঞা, আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক একেএম তোফাজ্জল হোসেন, সহ অন্যান্য অতিথিবৃন্দ।
ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন ১ম বক্তা বগুড়া কারবালা মাদরাসার শাইখুল হাদিস ও বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ আলহাজ্ব হযরত মাওলানা কাজী ফজলুল করিম, ৩য় বক্তা আবু হুরায়রা(রাঃ) দারুলউলুম মাদরাসার ােমহতামিম হাফেজ মাওলানা মুফতি ছফিউল্লাহ শামীম। বক্তব্য শেষে আবু হুরায়রা (রাঃ) দারুলউলুম মাদরাসার হাফেজ ছাত্রদের ২৪ তম দস্তার বন্দী উপলক্ষে ৭(সাত) জন মাদরাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগরী পরানো হয়।














