সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

রংপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বর্ণাঢ্য র‌্যালি ,আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বাস্তবায়নে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয় ।

র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভার রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সহকারি পরিচালক মালিক মোহাম্মদ তৈমুর গোফরানের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সুশান্ত কুমার রায়,রংপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত)আতাউর রহমানসহ প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM