সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

রংপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জালাল উদ্দীন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ গড়ি” শ্লোগানকে সামনে রেখে উদ্বোধনী র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে ১৮-২৪ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

সোমবার (১৮ আগষ্ট) সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর রংপুরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে টাউন হলস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রংপুর মোহাম্মদ রবিউল ফয়সাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলহাজ্ব মোঃ আবু সাইম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো. আবু সাইদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জয় ব্যানার্জী।

আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পবিত্র কোরআন পাঠের মাধ্যমে শুরু হয়ে গীতা পাঠ, জুলাই গণঅভ্যূত্থানে নিহত রংপুরের আবু সাঈদসহ সকল শহিদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে স্বাগত বক্তব্য, মৎস্য জীবীর বক্তব্য, মৎস্য চাষীর বক্তব্য, মৎস্য খাদ্য ব্যবসায়ীর বক্তব্য, হ্যাচারী মালিকের বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির বক্তব্য ও পরে মৎস্য চাষে ভালো ভূমিকা রাখায় মৎস্যচাষীদের মধ্য হতে তিন জনের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM