জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:
৪ জুলাই রংপুর জিলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল জনসভা উপলক্ষে জনসভা স্থল পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার । গতকাল (৩ জুলাই ) বৃহস্পতিবার বিকাল ৪টায় রংপুর জেলা স্কুল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা স্থল পরিদর্শন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর -দিনাজপুর অঞ্চল পরিচালক অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান বেলাল, জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান,
জনসভা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, রংপুর কারমাইকেল কলেজের সাবেক জিএস মোঃ আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।















