সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উদযাপন

রংপুরে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো রংপুরে বর্ণিল আয়োজনে উদযাপন করা হয় পহেলা বৈশাখ। বাংলা নতুন বছর-১৪৩২ কে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ। সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় রংপুর জিলা স্কুলের সামন থেকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি মোঃ আমিনুল ইসলাম, রংপুর মহানগর পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী, রংপুর জেলা পুলিশ সুপার মোঃ আবু সাইম, রংপুর স্থানীয় সরকারের পরিচালক মোঃ অবু জাফর, রংপুর মহানগর এবি পার্টির সদস্য সচিব মোঃ মাহবুবার রহমান মাহাবুব সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেওয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধান, নাচ-গান, করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রায় গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মুখোশ, পাপেট, পাখি, মাছসহ নানা বিশালাকৃতির প্রতিকৃতি শিল্পকর্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর সেখানে শিশু-কিশোরসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় দেখা যায়, বর্ণিল শোভাযাত্রায় অংশ নিতে হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সেজেছেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে ছিল উচ্ছ্বাস। ছোট ছোট মুখোশ পরে এবং হাতে পতাকা নিয়ে আনন্দ মিছিলে অংশ নেন তারা।

এর আগে রংপুর পাবলিক মাঠে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে কারাগার, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করছে। এছাড়া, উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির প্রাণকেন্দ্র টাউনহল চত্বরে বর্ষবরণে দু’দিন ধরে চলছে শুরু হয়েছে সাহিত্য সংস্কৃতি।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM