সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে বিজয় দিবস ইনডোর প্রাইজমানি টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

রংপুরে বিজয় দিবস ইনডোর প্রাইজমানি টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে রংপুরে বিজয় দিবস ইনডোর প্রাইজমানি টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার রাতে রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন সিটি স্পোর্স দলের হাতে পুরস্কার প্রদান করেন সম্মানিত অতিথি রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ারুল ইসলাম। খেলায় রানার আপ হয় শহীদ মোবারক পাঠাগার।

অনুষ্ঠানে রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও রংপুর ক্রিকেট উপ কমিটির আহবায়ক শুভ রঞ্জন দেব বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুজ্জামান জামান, কোষাধক্ষ আব্দুল মজিদ হিরু, বিজয় দিবস ইনডোর প্রাইজমানি টেনিস ক্রিকেট উপ কমিটির আহবায়ক মোঃ রুবায়েত হোসেন খান, রংপুর ক্রিকেট উপ কমিটির সদস্য সচিব জিয়াউর রহমান লরিন, বিশিষ্ট সমাজ সেবক হামিম আব্দুল্লাহ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM