সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

রংপুরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা প্রশাসন ও রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন ৭ই মার্চ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য আর্পন, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

মঙ্গলবার ৭ই মার্চ সকাল ৯টায় রংপুর জিলা স্কুল সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য আর্পন করে শ্রদ্ধা নিবদেন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি আবদুল আলীম মাহমুদ (বিপিএম), রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা (বিপিএম বার), রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নজনীন, রংপুর জেলা পুলিশ সুুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর সিটি কর্পেরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা ।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পেরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, তত্বাবধায়ক প্রকৌশলী আবু তালেব সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদ হাসান মৃধা, নির্বাহী প্রকৌশলী আজম আলী, নির্বাহী প্রকৌশলী আনিচুর জামান, প্রধান হিসাব রক্ষক হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা নাঈমুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম বাবলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির শান্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ ।

উল্লেক্ষ্য ঃ ১৯৭১ সালের ৭ই মার্চ বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা, ততকালীন পুর্ব পাকিস্তানের শোষিত মানুষের কান্ডারী, বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততকালীন প্রেক্ষাপটে গোটা জাতিকে একিমন্ত্রে সংঘবদ্ধ করার লক্ষে একটি ইতিহাস বিক্ষ্যাত ভাষন প্রদান করেন, যা স্বাধীনতার এত বছরেও সামান্য আবেদন সংকটে পড়েনি। ২০১৭ সালের ৩০ শে অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি প্রদান করেন।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM