সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ

রংপুরে শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর নগরীর গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সোয়েটার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার সময় বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ সোয়েটার বিতরণ করা হয়। সোয়েটার বিতরণে প্রধান অতিথি ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: নাইম হাসান খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, সাবেক উপসচিব ও অত্র বিদ্যালয়ের এসএমসি সহসভাপতি আব্দুর রশিদ। সভাপতিত্ব করেন গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামসুর রহমান কোয়েল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গুপ্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুরের প্রধান শিক্ষক ফরহাদ জাহান। শিক্ষার্থীদের সোয়েটার দিয়ে সহযোগীতা করেন প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব খন্দকার মো: ইফতেখার হায়দার। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রাফিয়া জান্নাত।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Tuesday, 22nd September, 2026
11th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:55 PM
ইশা8:10 PM