সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে শুরু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

রংপুরে শুরু কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০ সেপ্টেম্বর দুপুর ১২টায় রংপুর পুলিশ লাইন্স মাঠে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২০ বয়সী ছেলে ও মেয়ে খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

তরুণদের ক্রীড়ামুখী করে মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।প্রতিযোগিতার উদ্বোধন করেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ-সার্কেল (কোতোয়ালি/গংগাচড়া) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল (তারাগঞ্জ/বদরগঞ্জ) সঞ্জয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশ নেন।আয়োজকরা জানান, খেলাধুলা তরুণদের সুস্থ ও শৃঙ্খল জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাবাডির মতো দেশীয় খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।তাদের আশা, এই চ্যাম্পিয়নশিপ তরুণদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Wednesday, 23rd September, 2026
12th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:32 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:51 PM
আসর4:17 PM
মাগরিব6:54 PM
ইশা8:09 PM