সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুরে সুরচর্চা কেন্দ্রের বিশেষ সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

রংপুরে সুরচর্চা কেন্দ্রের বিশেষ সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

জালাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকম:

রংপুরে সুরচর্চা কেন্দ্রের বিশেষ সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাত:স্মরণীয় সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরা ও হবো বরণীয়”- এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সুরচর্চা কেন্দ্র, রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সংগীতানুষ্ঠান নবীন-প্রবীণ পরম্পরায় “সুরের বাঁধনে”।

গতকাল সন্ধ্যায় সুরচর্চা কেন্দ্র রংপুর কার্যালয়ে নবীন শিশু শিল্পী এবং প্রবীণ গুণী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সংগীত সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার, রংপুর এর আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশিদ। সম্মানিত আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু, ভূতপূর্ব অধ্যাপক (বাংলা) কারমাইকেল কলেজ, রংপুর প্রফেসর মোহাম্মদ শাহ আলম, জেলা শিল্পকলা একাডেমির উচ্চাঙ্গ সংগীত প্রশিক্ষক এবং বাংলাদেশ বেতার রংপুরের সাবেক সংগীত প্রযোজক, পন্ডিত তমাল কান্তি লাহিড়ী। সুরচর্চা কেন্দ্র কে ধন্যবাদ দিয়ে অতিথি গণ বলেন যে সুষ্ঠু ধারার সংগীত চর্চা বিকাশের পাশাপাশি শিশু শিল্পীদের উৎসাহ প্রদান ও নবীন এবং প্রবীণ শিল্পীদের মধ্যে মেল বন্ধন তৈরীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজন খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর কন্ঠশিল্পী এবং সুরচর্চা কেন্দ্র রংপুরের পরিচালক জীবন কুমার পোদ্দার এর সঞ্চালনা ও পরিচালনায় ফেইস বুক লাইভ ভিত্তিক আলোচনা ও সংগীতানুষ্ঠান “সুরের ভেলা ৮১তম পর্বের এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নবীন শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন, সুপর্না সরকার জয়া ও মল্লিকা রায় মৌমিতা এবং প্রবীণ শিল্পী, ভাওয়াইয়া গবেষক, গীতিকার-সুরকার ও সংগীত পরিচালক বাবু অনন্ত কুমার দেব এবং মো: সোলায়মান। কবিতা আবৃত্তি করেন বাচিক শিল্পী মেহেদী মাসুদ। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক (দায়িত্বে) মো: তামজিদুর রহমান, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার, আদিতমারী, লালমনিরহাট মুকুল রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, রাজারহাট,

কুড়িগ্রাম জয়ন্তী রাণী, দীপ আনন্দধারা স্কুল ও কলেজ,রংপুর এর প্রধান শিক্ষক, মোল্লা হুসাইন আল-মামুন, সুস্মিতা বনিক, সুশান্ত সরকার প্রমুখ। যন্ত্রসংগীতে ছিলেন বাংলাদেশ বেতারের যন্ত্রসংগীত শিল্পী (তবলা) সুকান্ত রায় দুলাল,কীবোর্ডে মো: গিয়াস উদ্দীন। উক্ত দিন শিশু শিল্পী সৌর্য্যদীপ্ত পোদ্দার অর্জন এর ১৩ তম এবং প্রবীণ শিল্পী বাবু অনন্ত কুমার দেব এর ৭১ তম জন্মদিন থাকায় জন্মদিনের শুভেচ্ছাও বিনিময় করা হয়।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM