সর্বশেষ
সর্বশেষ
  • সারাদেশ
  • রংপুর অঞ্চলে ৩৩২ কোটি টাকা রাজস্ব আদায়

রংপুর অঞ্চলে ৩৩২ কোটি টাকা রাজস্ব আদায়

জলাল উদ্দিন/দ্যা লিগ্যাল ভয়েস টোয়েন্টিফোর ডটকমঃ

চলতি ২০২২-২৩ অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৩ কোটি টাকা। ডিসেম্বর পর্যন্ত আদায় হয়েছে ৩৩২ কোটি টাকা। যা ২০২১-২২ অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি। গত অর্থবছরে রংপুর অঞ্চলে রাজস্ব আদায় হয়েছিল ৬৯৫ কোটি টাকা। আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব তথ্য জানান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর আঞ্চলিক কার্যালয়ের কমিশনার সুরেন্ত কুমার বিশ্বাস।

নুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরের উন্নয়নে ব্যবসায়ীদের অবদান রয়েছে। দেশের অন্যান্য জেলার চেয়ে এখানকার ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স প্রদানে এগিয়ে আছে। কিন্তু রাজস্ব প্রদানের হিসেব কষলে আমরা কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য কাঙ্ক্ষিত বরাদ্দ পাচ্ছি না। সমউন্নয়ন নিশ্চিত করতে হলে রংপুরে উন্নয়ন বরাদ্দ বাড়াতে হবে। আলোচনা সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, রংপুর অঞ্চলের ব্যবসার ধরণ অনুযায়ী ব্যবসায়ীবান্ধব ভ্যাট ও করনীতির বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে। একই সঙ্গে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণেও আরও বেশি দাযয়িত্বশীল হতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. ফজলুল কবীর, রংপুর কর অঞ্চলের কমিশনার শাহীন আক্তার হোসেন, রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমান প্রমুখ।

Facebook
Twitter
Pinterest
Reddit
Skype
Email
LinkedIn

লিগ্যাল ভয়েস 24 নিউজ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
Dhaka, Bangladesh
Monday, 21st September, 2026
10th Rabi-Al-Thani, 1448
নামাজসময়
ফজর5:31 AM
সূর্যোদয়6:47 AM
যোহর12:52 PM
আসর4:18 PM
মাগরিব6:56 PM
ইশা8:11 PM